Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

রাজশাহীতে প্রশাসক নিয়োগ: বিএনপির ভেতরে জোর আলোচনা

প্রকাশঃ
অ+ অ-
রাষ্ট্রবার্তা ডেস্ক: দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ছয়টিতে ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে এখনও প্রশাসক নিয়োগ হয়নি রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)-এ। এ পদকে কেন্দ্র করে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা ও তৎপরতা। বিশেষ করে মহানগর বিএনপির একাধিক নেতা প্রশাসক হওয়ার দৌড়ে সক্রিয় রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, অন্তত ছয়জন শীর্ষ নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় আছেন। তারা হলেন—
মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল — বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহীর সাবেক মেয়র। ২০১৩ সালের সিটি নির্বাচনে তিনি এ এইচ এম খায়রুজ্জামান লিটন-কে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে পরবর্তীতে আইনি জটিলতা ও প্রশাসনিক সিদ্ধান্তে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে হয় তাকে। রাজনৈতিক অভিজ্ঞতা ও পূর্বের মেয়রত্বের কারণে তিনি শক্ত অবস্থানে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মামুন অর রশিদ — মহানগর বিএনপির সভাপতি। দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় এই নেতা বলেছেন, দল চাইলে দায়িত্ব পালনে প্রস্তুত আছেন।
মোঃ নজরুল হুদা — মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাবরণসহ নানা আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ছিলেন। দল মূল্যায়ন করলে দায়িত্ব নিতে আগ্রহী বলে জানিয়েছেন।
মাহফুজুর রহমান রিটন — মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। ছাত্র ও যুব রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তার। তিনি জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেই সিদ্ধান্ত মেনে কাজ করবেন।
আবুল কালাম আজাদ সুইট — মহানগর বিএনপির সহ-সভাপতি। ছাত্রদল ও যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা এ নেতা প্রশাসক পদে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি অভিজ্ঞ নেতাদের অগ্রাধিকার দেওয়ার পক্ষেও মত দিয়েছেন।
ওয়ালিউল হক রানা — মহানগর বিএনপির সহ-সভাপতি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সম্ভাব্য মনোনয়নের বিষয়ে সক্রিয় রয়েছেন।

দলীয় একাধিক সূত্র বলছে, রাজশাহী সিটি করপোরেশনে বিএনপি ঘরানার কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সম্ভাব্য সিটি নির্বাচনকে সামনে রেখে প্রশাসক পদ নিয়েও অভ্যন্তরীণ আলোচনা ও যোগাযোগ বাড়ছে।
এখন দেখার বিষয়, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা নাকি রাজনৈতিক সমীকরণ—কোন বিবেচনায় শেষ পর্যন্ত প্রশাসকের দায়িত্ব পান রাজশাহীর কোন নেতা।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন