সম্ভাব্য বিএনপি সরকারের মন্ত্রিসভা তালিকা প্রকাশ
প্রকাশঃ
বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের একটি প্রস্তাবিত মন্ত্রিসভার তালিকা প্রকাশিত হয়েছে। এতে রাষ্ট্রপতি, স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে।
তালিকা অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। স্পিকার পদে এডভোকেট জয়নুল আবেদীন অথবা নিতাই রায় চৌধুরীর নাম আলোচনায় রয়েছে।
প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে তারেক রহমান-কে।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন সালাউদ্দিন আহমেদ এবং প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন শহীদ উদ্দিন চৌধুরী এনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে থাকছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রতিমন্ত্রী হিসেবে ড. হুমায়ুন কবির।
অর্থ মন্ত্রণালয়ে ড. রেজা কিবরিয়া, শিক্ষা মন্ত্রণালয়ে আনম এহসানুল হক মিলন (প্রতিমন্ত্রী সাঈদ আল নোমান) দায়িত্ব পাচ্ছেন।
আইন মন্ত্রণালয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, তথ্য মন্ত্রণালয়ে আন্দালিব রহমান পার্থ (প্রতিমন্ত্রী ড. মাহদী আমিন) দায়িত্বে থাকছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ে ড. আব্দুল মঈন খান, বাণিজ্য মন্ত্রণালয়ে আব্দুল মুক্তাদির, শিল্প মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টু দায়িত্বে থাকছেন।
নৌ পরিবহন মন্ত্রণালয়ে মেজর হাফিজ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নজরুল ইসলাম খান, পানি সম্পদ মন্ত্রণালয়ে আসাদুল হাবিব দুলু দায়িত্ব পাচ্ছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ফজলুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আমান উল্লাহ আমান, সংস্কৃতি মন্ত্রণালয়ে জোনায়েদ সাকি দায়িত্বে থাকছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডা. এ জেড এম জাহিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আলি আজগর লবি, ধর্ম মন্ত্রণালয়ে শামীম কায়সার লিংকন দায়িত্ব পাচ্ছেন।
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আলতাফ হোসেন চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষি মন্ত্রণালয়ে শামসুজ্জামান দুদু দায়িত্বে থাকছেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে মির্জা আব্বাস, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নুরুল হক নূর, রেলপথ মন্ত্রণালয়ে গয়েশ্বর চন্দ্র রায় দায়িত্ব পাচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ড. ইসমাইল জাবিউল্লাহ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান দায়িত্বে থাকছেন বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
তবে এ তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন