রাসিক ২৫ নং ওয়ার্ডে আলোচনার শীর্ষে আতিক শাহরিয়ার
প্রকাশঃ
রাজশাহী সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডে নির্বাচনী আলোচনায় এখন সবচেয়ে বেশি উচ্চারিত নাম তরুণ নেতৃত্বের প্রতীক আতিক শাহরিয়ার। বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সন্তান হিসেবে তিনি ইতোমধ্যেই এলাকায় বিশেষ পরিচিত।
আতিক শাহরিয়ারের বাবা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক সংকট ও আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে তিনি দলের হাল ধরে রেখেছিলেন দৃঢ় নেতৃত্বে। তার দীর্ঘ ত্যাগ, পরিশ্রম ও রাজনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব প্রদান করেন।
রাজনৈতিক ঐতিহ্যের সেই ধারাবাহিকতায় এখন সামনে আসছেন তারই সন্তান আতিক শাহরিয়ার। তরুণ, শিক্ষিত ও আধুনিক চিন্তার এই সম্ভাবনাময় মুখকে ঘিরে ২৫ নং ওয়ার্ডের তরুণ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
স্থানীয়দের মতে, আতিক শাহরিয়ার শুধু রাজনৈতিক পরিবারের উত্তরসূরিই নন, তিনি তরুণ সমাজের প্রতিনিধি। সাধারণ মানুষের সঙ্গে তার আন্তরিক যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং উন্নয়নমুখী চিন্তাভাবনা তাকে তরুণদের কাছে জনপ্রিয় করে তুলছে।
বিশেষ করে নতুন প্রজন্ম মনে করছে, তরুণ নেতৃত্বই পারে ওয়ার্ডের উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা এবং যুবসমাজের সম্ভাবনাকে এগিয়ে নিতে। আর সেই কারণেই দিন দিন আতিক শাহরিয়ারের প্রতি তরুণদের ঝোঁক বাড়ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
এলাকাবাসীর প্রত্যাশা, বীর মুক্তিযোদ্ধার আদর্শ ও রাজনৈতিক অভিজ্ঞতার উত্তরাধিকার বহন করে আতিক শাহরিয়ার ২৫ নং ওয়ার্ডে গড়ে তুলবেন উন্নয়ন ও জনসেবার নতুন দৃষ্টান্ত।
একটি মন্তব্য পোস্ট করুন