রাসিকের ৬ নং ওয়ার্ডে আলোচনায় বিএনপি নেতা মাহামুদুল হক রুবেল
প্রকাশঃ
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৬ নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপি নেতা মো: মাহামুদুল হক রুবেল। তিনি বর্তমানে রাজশাহী মহানগর রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় সাধারণ মানুষের মধ্যেও তার জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
বিশেষ করে ৬ নং ওয়ার্ডের তরুণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। স্থানীয় তরুণদের ভাষ্য, মো: মাহামুদুল হক রুবেল সবসময় যুবসমাজের পাশে থাকেন এবং তাদের মতামতকে গুরুত্ব দেন। একজন শিক্ষিত, ভদ্র ও কর্মীবান্ধব নেতা হিসেবে তিনি ইতোমধ্যেই অনেকের আস্থা অর্জন করেছেন। তরুণদের দাবি, এলাকার উন্নয়ন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে নতুন চিন্তার নেতৃত্ব প্রয়োজন, আর সেই জায়গা থেকেই তারা রুবেলকে এগিয়ে দেখতে চান।
এলাকাবাসীর সঙ্গেও তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, যেকোনো সমস্যা বা সংকটে দ্রুত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তার সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি করেছে। সহজ-সরল আচরণ এবং সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার কারণেও তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।
নগরীর উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন, রাস্তা-ঘাটের উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বিভিন্ন সময় নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এসব বিষয় সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনে এখন ৬ নং ওয়ার্ডে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মো: মাহামুদুল হক রুবেলকে ঘিরে। মাঠ পর্যায়ে তার সক্রিয়তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন সচেতন মহল।
এদিকে মো: মাহামুদুল হক রুবেলও তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। মানুষের আস্থা নিয়ে তিনি ৬ নং ওয়ার্ডকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত এলাকায় পরিণত করতে কাজ করতে চান।
একটি মন্তব্য পোস্ট করুন