Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

রাজশাহীতে সীমিত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ, নির্দিষ্ট শর্তে বিতরণ

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহীতে সীমিত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ, নির্দিষ্ট শর্তে বিতরণ।
রাজশাহী, ৫ এপ্রিল ২০২৬: রাজশাহী মহানগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় আজ সীমিত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্ধারিত কয়েকটি ফিলিং স্টেশনে প্রতিটি যানবাহনকে সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হবে।

যেসব ফিলিং স্টেশনে তেল পাওয়া যাবে সেগুলোর মধ্যে রয়েছে— গুল গফুর (কুমারপাড়া), রহমান ফিলিং (কাশিয়াডাঙ্গা), বানেশ্বর ফিলিং স্টেশন (বানেশ্বর বাজার), রুচিতা ফিলিং স্টেশন (নওহাটা), আলম ফিলিং স্টেশন (শালবাগান), কেশরহাট ফিলিং স্টেশন (কেশরহাট), আমিন ফিলিং স্টেশন (কাশিয়াডাঙ্গা), আফরিন ফিলিং স্টেশন (আলু পট্টি), মার্কাস ফিলিং স্টেশন (বাইপাস রোড), বিসমিল্লাহ ফিলিং স্টেশন (বেলপুকুর), বাঘা পেট্রোলিয়াম (বাঘা), মতিউর ফিলিং স্টেশন (দারুসা), রানা ফিলিং (পবা) এবং এস আর ফিলিং স্টেশন (গোদাগাড়ী)।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল থেকেই অধিকাংশ পাম্পে তেল সরবরাহ শুরু হবে। তবে কোনো কারণে তেলবাহী গাড়ি দেরিতে পৌঁছালে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

এদিকে, তেল নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। শুধুমাত্র যেসব যানবাহনের নাম্বার প্লেটের শেষ সংখ্যা জোড় (Even) সেগুলোই তেল নিতে পারবে। এছাড়া চালকদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট সঙ্গে রাখতে বলা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় জনসাধারণকে ধৈর্য ধরে নির্ধারিত নিয়ম মেনে তেল গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন