মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে রাজশাহী কলেজ ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
প্রকাশঃ
রাজশাহী মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী কলেজ ছাত্রদল। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুই পক্ষের নেতাকর্মীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রবিবার (৪মে) সন্ধা ৭টায় রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাজশাহী কলেজ ছাত্রদলের নেতারা মহানগর ছাত্রদলের নতুন কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে রাজশাহী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশিকুজ্জামান প্রীতম নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বলেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ জরুরি।
এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে সংগঠনের কার্যক্রম বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদল নেতা জুবায়ের রশিদ, ফারহান হোসেন কেলভিন, রাফাত আহমেদ প্রীতম, আশিকুল, সাইফ, শান্ত, জারিফসহ আরও অনেকে।
একটি মন্তব্য পোস্ট করুন