Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলনের সঙ্গে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য  এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স-এর সদস্যরা।
সোমবার (২ মার্চ) রাতে নগরীর সপুরা এলাকায় এমপি ব্যক্তিগত কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে এমপি শফিকুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আহমেদ সজল, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান, সদস্য আতিকুর রহমান শুভ, ইকবাল মাহমুদ, মাসুদ পারভেজ, নাজমুল হাসান, আবু সাঈদ, মেহেদি হাসান ও তুর্যসহ আরও অনেকে।
সাক্ষাৎকালে এমপি শফিকুল হক মিলন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের জনসেবামূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি সংগঠনের সদস্যদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন