Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

কাউন্সিলর পদে অমিত ঘোষ বিকিকে দেখতে চান এলাকাবাসী

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী নগরীর ২২ নম্বর ওয়ার্ডে নতুন নেতৃত্বের জোরালো দাবি উঠেছে। এলাকাবাসীর একটি বড় অংশ আসন্ন কাউন্সিলর পদে অমিত ঘোষ বিকিকে দেখতে চায় বলে জানা গেছে। তরুণ, শিক্ষিত ও প্রযুক্তিবান্ধব নেতৃত্বের প্রত্যাশায় ওয়ার্ডজুড়ে এখন আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয়দের মতে, ২২ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে নানা নাগরিক সমস্যায় জর্জরিত। ড্রেনেজ সংকট, সড়ক সংস্কারের ধীরগতি, মশার উপদ্রব, নিয়মিত ময়লা অপসারণের অভাবসহ একাধিক ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের দাবি, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন দরকার “ডিজিটাল ও জবাবদিহিমূলক” নেতৃত্ব—আর সেই প্রত্যাশার নাম অমিত ঘোষ বিকি।
এলাকার একাধিক বাসিন্দা রাষ্ট্রবার্তাকে জানান, তারা এমন একজন কাউন্সিলর চান যিনি মাঠে থেকে কাজ করবেন এবং দ্রুত সমস্যার সমাধান দেবেন।
স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রবার্তাকে বলেন,
“আমরা এমন কাউন্সিলর চাই, যিনি আমাদের পাশে থাকবেন, সমস্যা শুনবেন এবং দ্রুত সমাধান করবেন। অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবায়ন কম দেখেছি। অমিত ঘোষ বিকির মধ্যে আমরা কাজ করার আন্তরিকতা দেখি।”
আরেক বাসিন্দা শিউলি আক্তার রাষ্ট্রবার্তাকে জানান,
“ড্রেনেজ সমস্যার কারণে বর্ষায় চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাঘাটের অবস্থাও ভালো নয়। আমরা চাই নতুন নেতৃত্ব এসে এই সমস্যাগুলোকে অগ্রাধিকার দিক।”
স্থানীয় তরুণ সমাজের পক্ষ থেকেও নতুন নেতৃত্বের দাবি জোরালো হয়েছে। এলাকার আরেকজন ভোটার রাষ্ট্রবার্তাকে বলেন,
“আমাদের ওয়ার্ডকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার আওতায় আনতে হবে। নাগরিক সেবা অনলাইনে আনা, অভিযোগ ব্যবস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত আপডেট দেওয়া—এসব এখন সময়ের দাবি। অমিত ঘোষ বিকি এ ধরনের উদ্যোগ নিতে সক্ষম বলেই আমরা মনে করি।”
এলাকাবাসীর আশা, নতুন নেতৃত্ব এলে ওয়ার্ডের উন্নয়নে গতি আসবে এবং নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় এই প্রত্যাশা কতটা বাস্তবে রূপ নেয়।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন