ডিজিটাল ওয়ার্ড গড়তে ১৭ নং ওয়ার্ডে মমিনকে কাউন্সিলর চান এলাকাবাসী
প্রকাশঃ
রাজশাহী নগরীর উন্নয়ন ও জনসেবায় নতুন মাত্রা যোগ করতে আগ্রহ প্রকাশ করেছেন ১৭ নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা। তাদের প্রত্যাশা, আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদে মোঃ মমিনুল ইসলাম (মমিন) প্রার্থী হলে তিনি এলাকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
রাজশাহী সিটি করপোরেশন-এর ১৭ নং ওয়ার্ড দীর্ঘদিন ধরেই নাগরিক সুবিধা, অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতা ব্যবস্থার আরও আধুনিকায়নের দাবি জানিয়ে আসছে। স্থানীয়দের মতে, একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব নেতৃত্বই পারে এসব সমস্যার কার্যকর সমাধান দিতে।
এলাকাবাসীর ভাষ্যমতে, মোঃ মমিনুল ইসলাম (মমিন) দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিভিন্ন সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বগুণ, সততা ও দায়িত্ববোধ তাকে কাউন্সিলর পদে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে বলে মনে করছেন অনেকে।
স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধিরা জানান, “আমরা এমন একজন কাউন্সিলর চাই, যিনি আমাদের সমস্যার কথা শুনবেন, দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন এবং ওয়ার্ডকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। মমিন ভাই সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন বলেই আমাদের বিশ্বাস।”
একটি মন্তব্য পোস্ট করুন