Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

তরুণদের ইতিবাচক পদক্ষেপে এগিয়েযাবে বাংলাদেশ: এমপি মিলন

প্রকাশঃ
অ+ অ-
পবিত্র মাহে রমজানে এবার রাজশাহীর মোহনপুরে প্রত্যন্ত এলাকায় মাদরাসার ছাত্রদের নিয়ে সুপার কমপিটিশন আয়োজন করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। এ সময় বিজয়ীদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারিম, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয়। 

রোববার (৮ মার্চ) উপজেলার মৌগাছি বাটুপাড়া এলাকায় আশপাশের বেশ কয়েকটি মাদরাসার হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।

এ সময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম, জেলা বিএনপির সদস্য কামাল হোসেন, জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট মো. খোকন আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী ও স্থানীয় মিফতাহুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা ফজলুর রহমানসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স সেবামূলক সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দেশ ও মানুষের জন্য এসব কার্যক্রম চালিয়ে যেতে হবে। আসলে আমাদের সবাইকে সমাজের দায়িত্বশীল হিসেবে কাজ করতে হবে।

তিনি বলেন, তরুণরাই পারে সুন্দর পৃথিবী গড়তে। তরুণরাদের ইতিবাচক পদক্ষেপে এগিয়ে যাবে বাংলাদেশ। ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স সেই কাজগুলোই করে যাচ্ছে। আমি এই সংগঠনের পাশে রয়েছি। তরুণদের কীভাবে কাজে লাগানো যায়, সেই পরিকল্পনা আমার রয়েছে। বিএলভির পাশে রয়েছি এবং থাকবো।

কম্পিটিশনে ছাত্রদের নিয়ে ক্বিরাত, ইসলামী সংগীত (হামদ ও নাত) এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদরাসাটির হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 এদিন বিএলভির সদস্য মো. সেলিম, ইবরাহিম হোসেন, ইকবাল মাহমুদ, সোহান আহমেদ, আবু সাঈদ, শাহ জামাল, আসিফ মাহমুদসহ অন্যান্য সদস্য এবং মোহনপুরের কয়েকটি মাদরাসার শিক্ষকমণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক---
তথ্য ও প্রচার দপ্তর
ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স, রাজশাহী
মোবাইল: ০১৭০৬-৩৬৭২৭৯

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন