Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে শুভেচ্ছা জানালেন আরদেশ আলী রানা

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আরদেশ আলী রানা।

এক শুভেচ্ছা বার্তায় আরদেশ আলী রানা বলেন, মাহফুজুর রহমান রিটনের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। তিনি আশা প্রকাশ করেন, রিটনের নেতৃত্বে রাজশাহী নগরীর নাগরিক সেবা আরও উন্নত হবে এবং নগরবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন ও সুশাসনের সুফল পাবে।

তিনি আরও বলেন, রাজশাহী নগরীর সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নতি এবং নাগরিকদের সমস্যা সমাধানে প্রশাসক হিসেবে মাহফুজুর রহমান রিটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেষে আরদেশ আলী রানা মাহফুজুর রহমান রিটনের সফলতা কামনা করেন এবং রাজশাহী নগরীর উন্নয়ন ও কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন