Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

ঈদ উপলক্ষে ব্যতিক্রমী শুভেচ্ছা কার্ড বিতরণ, এলাকায় ব্যাপক সাড়া

প্রকাশঃ
অ+ অ-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকাবাসীর মাঝে ব্যতিক্রমধর্মী শুভেচ্ছা কার্ড বিতরণ করে ব্যাপক সাড়া ফেলেছেন ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ। ছোট-বড় সবার জন্য বিশেষভাবে তৈরি করা এই ঈদ শুভেচ্ছা কার্ড ইতোমধ্যে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।

জানা যায়, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এলাকার বাসিন্দাদের হাতে হাতে এই কার্ড তুলে দেন তিনি। কার্ডের ভেতরে ঈদের শুভেচ্ছা বার্তার পাশাপাশি প্রতীকী উপহার হিসেবে একটি করে ৫ টাকা, ২ টাকা,১০ টাকা,২০ টাকার নতুন নোট সংযুক্ত করা হয়েছে, যা অনেকের কাছেই স্মরণীয় হয়ে উঠেছে।

এলাকার বাসিন্দারা জানান, এমন ভিন্নধর্মী উদ্যোগ আগে খুব একটা দেখা যায়নি। ছোট-বড় সবাই এই কার্ড পেয়ে বেশ আনন্দিত হয়েছেন। অনেকেই এটিকে ঈদের আনন্দকে আরও কাছাকাছি নিয়ে আসার একটি সুন্দর প্রচেষ্টা হিসেবে দেখছেন।

এ বিষয়ে সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ বলেন, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করা। এলাকার মানুষের সঙ্গে সেই আনন্দটুকু ভাগ করে নিতেই এই ছোট উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এই ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা কার্ড বিতরণের মাধ্যমে এলাকায় ইতোমধ্যে বেশ সাড়া পড়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন