Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

কে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কার পক্ষে কত শতাংশ জনমত

প্রকাশঃ
অ+ অ-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রী কে হতে পারেন—এ নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল তুঙ্গে। একটি সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি জনসমর্থন পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বেসরকারি গবেষণা সংস্থা সোচ্চার পরিচালিত এই জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারী ভোটারদের ৪২ দশমিক ১ শতাংশ মনে করছেন, আগামী সরকার গঠিত হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। জনসমর্থনের দিক থেকে তাঁর পরেই অবস্থান করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার।শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।জরিপে ঢাকা-১৭, ঢাকা-১৫, ঢাকা-১১ ও ঢাকা-১৩—এই চারটি সংসদীয় আসনের মোট ২ হাজার ২৪১ জন ভোটারের মতামত নেওয়া হয়। তাদের কাছে জানতে চাওয়া হয়, আসন্ন নির্বাচনের পর গঠিত সরকারে কে প্রধানমন্ত্রী হতে পারেন বলে তারা মনে করেন।ফলাফলে আরও দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন বলে মত দিয়েছেন মাত্র ১ দশমিক ৮ শতাংশ ভোটার। তবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো সিদ্ধান্তহীন—১৬ দশমিক ২ শতাংশ ভোটার এ বিষয়ে কোনো মত দিতে পারেননি। পাশাপাশি ৪ দশমিক ১ শতাংশ ভোটার এ প্রশ্নের উত্তর দিতে অনিচ্ছা প্রকাশ করেন।লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটারদের মধ্যে ৪২ দশমিক ৪ শতাংশ তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন। নারীদের ক্ষেত্রে এই হার প্রায় সমান—৪১ দশমিক ৭ শতাংশ।


অন্যদিকে ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান পুরুষ ভোটারদের ৩৪ দশমিক ৩ শতাংশ এবং নারী ভোটারদের ৩৫ দশমিক ৫ শতাংশ।এই জরিপের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ভোটারদের রাজনৈতিক ভাবনা ও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন