ক্যামব্রিয়ান স্কুলের উৎসবে তায়কোয়ানডোর কৌশল ও আত্মরক্ষার দারুণ প্রদর্শন
রাজশাহীর ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ‘Cambridge English & Food Fiesta’ উপলক্ষে ব্যতিক্রমী Taekwondo Demo
রাজশাহীর ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত “Cambridge English & Food Fiesta” অনুষ্ঠানে নাচ, গান ও অভিনয়সহ নানা সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল একটি ভিন্নধর্মী চমক—Taekwondo Demo
এই Taekwondo Demo-টি রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। ডেমো চলাকালে তায়কোয়ানডো প্রদর্শনকারী দলের কৌশল, শক্তিমত্তা ও আত্মরক্ষামূলক নৈপুণ্যে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উল্লাস প্রকাশ করে এবং অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তায়কোয়ানডো প্রদর্শনকারী দলের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের ব্যতিক্রমী পরিবেশনা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন