Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

রাজশাহীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাকিন রায়হান রবিন

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দের উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আসে আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মহিমা নিয়ে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।
রাকিন রায়হান রবিন বলেন, ঈদের মূল শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করা। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান, যেন তারা নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত জরুরি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি রাজশাহীবাসীসহ দেশের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদ মোবারক জানান।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন