Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

ঈদকে সামনে রেখে রাজশাহীতে সাশ্রয়ী বাজার, উদ্যোগে ভূমিমন্ত্রীর পুত্র

প্রকাশঃ
অ+ অ-
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগ গ্রহণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর ছেলে সাইফ রহমান।
এই সাশ্রয়ী বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য তুলনামূলক কম দামে বিক্রি করা হচ্ছে, যা ক্রেতাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। বাজারে আসা স্থানীয় অনেকেই এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব বলে মন্তব্য করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি। তিনি বলেন, “ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”
উদ্যোক্তা সাইফ রহমান বলেন, “ঈদের সময় অনেক পরিবারের জন্য বাজার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। সেই বিষয়টি বিবেচনায় রেখেই মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই সাশ্রয়ী বাজারের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষ যাতে স্বল্প মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে, সেটিই আমাদের মূল উদ্দেশ্য। মানুষের সেবা ও সহযোগিতার মানসিকতা থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন