“২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় ছাত্রনেতা সোহাগ বাবু”
প্রকাশঃ
রাজশাহী সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো: সোহাগ বাবুর নাম এখন এলাকাজুড়ে আলোচনায়। স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ তাকে আগামী নির্বাচনে কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
মো: সোহাগ বাবু বর্তমানে ২৭ নম্বর ওয়ার্ড (উত্তর) ছাত্রদল, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার নেতৃত্বে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়েছে, যা তাকে এলাকাবাসীর কাছে পরিচিত ও গ্রহণযোগ্য করে তুলেছে।
জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি ১৭ নভেম্বর ২০২৩ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত মোট ৯৬ দিন কারাবরণ করেন। তার বিরুদ্ধে দলীয় সংশ্লিষ্ট ৪টি মামলা রয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলের প্রতি তার অবস্থান ও আদর্শে অবিচল ছিলেন বলে তার সমর্থকরা দাবি করেন।
এলাকার অনেকেই মনে করেন, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাহসী ভূমিকা এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতার কারণে মো: সোহাগ বাবু একজন যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তারা আশা করছেন, আসন্ন নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ বিষয়ে মো: সোহাগ বাবু বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”
এলাকাবাসীর প্রত্যাশা, তরুণ এই নেতৃত্ব আগামী দিনে ওয়ার্ডের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন