Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

তৃণমূলের পাশে মানবিক নেতৃত্ব—ঈদে জুলাইয়ের গুলিবিদ্ধ নেতা অভির পাশে কেন্দ্রীয় ছাত্রদল নেতা মমিনুল ইসলাম জিসান

প্রকাশঃ
অ+ অ-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জুলাই-আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা শাফিউর রহমান অভি-এর প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে ঈদ উপহার ও সালামি প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান।
তার পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা মোঃ জাহিদুল হাসান জাহিদ।
এ সময় জাহিদুল হাসান জাহিদ জানান, গতকাল রাতে মমিনুল ইসলাম জিসান তাকে ফোন করে জুলাই-আগস্ট আন্দোলনে রাজশাহীর প্রথম গুলিবিদ্ধ ছাত্রদল নেতা অভির কাছে ঈদ উপহার ও সালামি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি অভির হাতে উপহার তুলে দেন।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতা হওয়া সত্ত্বেও জিসান নিয়মিত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন, যা তাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। তিনি বিশ্বাস করেন, এমন মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বই ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও শক্তিশালী করবে।
জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা শাফিউর রহমান অভি কেন্দ্রীয় নেতার পক্ষ থেকে ঈদ উপহার ও সালামি পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মমিনুল ইসলাম জিসান ভাইয়ের এই আন্তরিকতা ও ভালোবাসা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। একজন কেন্দ্রীয় নেতা হয়েও তিনি যেভাবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, আমি প্রত্যাশা করি জিসান ভাই ভবিষ্যতেও এভাবেই ছাত্রদলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস ও শক্তি জোগাবেন। তার মতো মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বই সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন