রাজশাহীবাসিকে ঈদের শুভেচ্ছা জানালেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ
প্রকাশঃ
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের জনগণের রায় নিয়ে তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে—এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক নতুন দিগন্তের সূচনা করেছে। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন দলের মরহুম নেত্রী খালেদা জিয়া-কে, যিনি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন।
মামুন অর রশিদ বলেন, আগামী দিনের বিএনপি একটি মানবিক, উন্নয়নমুখী ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। দলটি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, ঈদের মূল শিক্ষা হলো সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। তিনি দলীয় নেতাকর্মীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান, যেন তারা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন।
বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ও সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সকল বিভেদ ভুলে দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে একসাথে কাজ করতে হবে।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি রাজশাহীবাসীসহ দেশের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদ মোবারক জানান।
একটি মন্তব্য পোস্ট করুন