Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

রাজশাহীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম রবি

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক মহা আনন্দের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে খুশি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র আনন্দ সকলের জীবনে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও সুখ।
রফিকুল ইসলাম রবি বলেন, ঈদের মূল শিক্ষা হচ্ছে ত্যাগ, সহমর্মিতা ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করা। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তবেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য অত্যন্ত জরুরি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি রাজশাহী মহানগরবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাই-বোনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে ঈদ মোবারক জানান।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন