সর্বশেষ
খবর লোড হচ্ছে...

মহানগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বিএনপি সভাপতি মামুন অর রশীদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং ঈদুল আজহার প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, কোরবানি, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর অনন্য ত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলিম উম্মাহ প্রতি বছর এই পবিত্র ঈদ উদযাপন করে। তাই এই ঈদের মূল শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হওয়া অত্যন্ত জরুরি।”
আলহাজ্ব মামুন অর রশিদ আরও বলেন, “বর্তমান সময়ে আমাদের সমাজে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চা আরও বেশি প্রয়োজন। ঈদুল আজহার আনন্দ তখনই পরিপূর্ণতা পাবে, যখন সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষও এই আনন্দে সামিল হতে পারবে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
তিনি বলেন, “রাজশাহী মহানগরবাসী সবসময়ই সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমি আশা করি, এবারও সবাই মিলেমিশে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।”
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আরও বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন থাকতে হবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করতে পারবে।”
তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করে বলেন, “আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন, দেশকে সকল সংকট থেকে মুক্তি দেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহকে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।”
সবশেষে আলহাজ্ব মামুন অর রশিদ রাজশাহী মহানগরবাসী, বিএনপির সকল নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।