সর্বশেষ
খবর লোড হচ্ছে...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মামুন অর রশীদের শুভেচ্ছা



বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ।

এক বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘ ৪৮ বছর ধরে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং দলের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রাম বিএনপির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের প্রত্যয়ে দলটি এগিয়ে যাচ্ছে।

মামুন অর রশীদ বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি দলের তৃণমূলের নেতাকর্মীরা। তাদের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমে জনগণের পাশে থেকে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান।