রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের দ্বি-বার্ষিক কার্যনিবাহী পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নির্বাচন আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে সংগঠনটির নির্বাচন কমিশন।
সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠন করা হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ নভেম্বর ২০২৬, শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ভোটার তালিকা নিয়ে আপত্তি দাখিল করা যাবে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত। আপত্তির শুনানি হবে ৭ অক্টোবর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৮ অক্টোবর।
এরপর ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সরবরাহ করা হবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ অক্টোবর।
বাতিল মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা যাবে ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত। আপিলের নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ অক্টোবর। বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১ নভেম্বর এবং বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ নভেম্বর।
ভোট ২১ নভেম্বর
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন হবে সংগঠনের প্রধান কার্যালয়, শিরোইল, রাজশাহী-তে।
ভোটগ্রহণ শেষে একই দিন সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে আপিল বোর্ডে লিখিত আপত্তি দাখিল করা যাবে ২২ নভেম্বর পর্যন্ত। আপিলের শুনানি হবে ২৩ নভেম্বর বিকেল ৩টায়। নির্বাচিত সদস্যদের তালিকা প্রকাশ করা হবে ২৪ নভেম্বর এবং নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর সকাল ১১টায় সংগঠনের প্রধান কার্যালয়ে।
নির্বাচন কমিশন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সব সদস্যকে নির্বাচনে অংশগ্রহণ এবং পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।
