আরডিএর উদ্যোগে রাজশাহীর ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বরযুক্ত পিলার স্থাপনের উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ডে সড়ক নম্বর সম্বলিত পিলার স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এ ছাড়া আরডিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রকল্পের সফলতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
সড়ক নম্বর সম্বলিত পিলার স্থাপনের মাধ্যমে এলাকার সড়কগুলোর পরিচিতি আরও সুসংগঠিত হবে এবং সড়ক ও ঠিকানা শনাক্তকরণ সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।
