সর্বশেষ
খবর লোড হচ্ছে...

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে রাজশাহী মহানগর যুবদলের প্রস্তুতি সভা

 


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে যুবসমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। সভা পরিচালনায় ও আলোচনায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি।

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, আকতারুল ইসলাম, মাসুদুল হক মৃধা মমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মুজিবুল হক মিলন ও সারওয়ার পারভেজ রকি। এ ছাড়া রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।

সভায় নগরীর বিভিন্ন ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, সদস্যসচিব ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রবিনউল হাসান জাহিদ, শাকিলুর রহমান রন, হাফিজ বাবু, মোফাজ্জল হোসেন শুভ, মুক্তার আলী সাদ্দাম, মোহন আলী, সোহেল, শিমুল, রেজাউর রহমান রবিন, রবিন হোসেন, বিপ্লব রহমান নাঈম, নাজমুস সাকিব নাঈম ও মাহফুজ মানিকসহ অনেকে ছিলেন।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন বিকেল ৩টায় নগরীর বাটার মোড়ে যুবসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নগরীর সব ওয়ার্ডের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।