সর্বশেষ
খবর লোড হচ্ছে...

জগন্নাথ হলে জমে উঠেছে ফরহাদ-মেঘমল্লারের লড়াই



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জগন্নাথ হলের ফলাফল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে এস এম ফরহাদ ও মেঘমল্লার বসুর মধ্যে।

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পাঁচটি হলের ভোট মিলিয়ে ফরহাদ পেয়েছেন ২,২৪৯ ভোট, আর মেঘমল্লার পেয়েছেন ২,১৯৫ ভোট।

জগন্নাথ হলের ফলাফল:

মেঘমল্লার বসু (বাম সমর্থিত প্যানেল) : ১১৭০ ভোট

এস এম ফরহাদ (শিবির সমর্থিত প্যানেল) : ৫ ভোট

শেখ তানভীর বারী হামিম (ছাত্রদল সমর্থিত প্যানেল) : ৩৯৮ ভোট (এখন পর্যন্ত মোট ১৩৬৭ ভোট)

আবু বাকের মজুমদার (বৈষম্যবিরোধী প্যানেল) : ২১ ভোট (এখন পর্যন্ত মোট ৩৬৮ ভোট)


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দীর্ঘ গণনা শেষে একে একে কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন।