Iklan

{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

“আমার ভাবনায় বাংলাদেশ”: সেরা ১০-এ রাজশাহীর ২

প্রকাশঃ
অ+ অ-


আমার ভাবনায় বাংলাদেশ” জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতায় রাজশাহীর গর্ব দুই তরুণ
“আমার ভাবনায় বাংলাদেশ” শীর্ষক জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতায় সারা দেশের হাজারো প্রতিভাবান প্রতিযোগীর মধ্য থেকে দেশসেরা ১০ জনের তালিকায় স্থান করে নিয়েছেন রাজশাহীর দুই তরুণ-তরুণী। সেরা ১০ জনের ভেতরে নির্বাচিত হয়ে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি আলাপ করার বিশেষ সুযোগ পেয়েছেন।
নির্বাচিত দুজন হলেন—রামিসা আঞ্জুম রশ্নি ও রাফায়েতুল আহম্মেদ রাবিত।


রামিসা আঞ্জুম রশ্নি বর্তমানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী। তবে তার বাড়ি রাজশাহী শহরে। সৃজনশীল চিন্তা ও দেশপ্রেমমূলক উপস্থাপনার মাধ্যমে তিনি এই প্রতিযোগিতায় দেশসেরাদের তালিকায় জায়গা করে নেন।
অন্যদিকে রাফায়েতুল আহম্মেদ রাবিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন নেতা। তরুণদের ভাবনা ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তার রিলে তুলে ধরা বক্তব্য বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।


সেরা ১০ জনের মধ্যে রাজশাহীর দুইজন নির্বাচিত হওয়ায় রাজশাহী অঞ্চলে সৃষ্টি হয়েছে আনন্দ ও গর্বের অনুভূতি। এই অর্জন রাজশাহীর তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও নেতৃত্বের সক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি মন্তব্য করুন

Rashtro Barta
Rashtro Barta
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন