সর্বশেষ
খবর লোড হচ্ছে...

মহানগর বাসিকে ঈদ শুভেচ্ছা জানালেন রফিকুল ইসলাম রবি

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রাজশাহীবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “পবিত্র ঈদ উল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই ঈদের মূল শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হলে দেশ আরও সমৃদ্ধ ও মানবিক হয়ে উঠবে।”
রফিকুল ইসলাম রবি আরও বলেন, “ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত নয়, এটি সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি রাজশাহীর সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, “সকল ভেদাভেদ ভুলে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সেই প্রত্যাশা করছি। পবিত্র ঈদ উল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ।”
সবশেষে তিনি রাজশাহীবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”