উপশহর কাঁচামাল ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির উদ্বোধন, অনুষ্ঠান ও দোয়া মাহফিল
রাজশাহীর উপশহর নিউ মার্কেটে বোয়ালিয়া থানা উপশহর কাঁচামাল ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির উদ্বোধন, অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা উপশহর কাঁচামাল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন। এছাড়া রাজশাহী মহানগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন,
“ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখলে ব্যবসায়ী সমাজ আরও শক্তিশালী হবে। নতুন কমিটি ব্যবসায়ীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা করি।”
তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।
পরে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী সমাজের উন্নতি, সংগঠনের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
