সর্বশেষ
খবর লোড হচ্ছে...

নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন ছাত্রদল আহ্বায়ক আসাদ রহমান শুভ



রাজশাহীর কামারুজ্জামান কলেজে নবীনবরণ অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাওয়া নবাগত শিক্ষার্থীদের অর্জিত মেধা ও যোগ্যতার প্রতি গভীর সম্মান জানিয়েছেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আসাদ রহমান শুভ।

নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান আসাদ রহমান শুভ।

তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। কলেজজীবনকে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠাও শিক্ষার অন্যতম উদ্দেশ্য। এজন্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।