সর্বশেষ
খবর লোড হচ্ছে...

যুবদল নেতা রুপনের আয়োজনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল



ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী নগরীর ১০ নম্বর ওয়ার্ডে সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী মারুফ হোসেন রুপনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মোনাজাতে মহান আল্লাহর দরবারে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারেন, সে জন্যও দোয়া করা হয়।


সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে মারুফ হোসেন রুপনের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে ভূমিমন্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।