রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রার্থী রফিকুল ইসলাম পাখির ব্যানার ছেঁড়ার অভিযোগ
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম পাখির নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে তাঁর ব্যানার ছিঁড়ে ফেলার এ ঘটনায় নির্বাচনী প্রচারণার পরিবেশ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
রাজশাহীর রেলগেট এলাকায় টাঙানো রফিকুল ইসলাম পাখির নির্বাচনী ব্যানারটি ছেঁড়া অবস্থায় দেখা যায়। তিনি সাধারণ সম্পাদক পদে টিয়া পাখি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে রফিকুল ইসলাম পাখি বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু কারও নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা কোনোভাবেই কাম্য নয়। আমি চাই, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক। এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”
Tags:
রাজশাহী
