প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে মোসাদ্দেক হোসেন বুলবুল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমে অংশ নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল। ঢাকায় নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি এ কার্যক্রমে অংশ নেন।
কার্যক্রমের অংশ হিসেবে বুলবুলকে ড্রেন ও নালা-নর্দমার আশপাশে মশা নিধনের স্প্রে প্রয়োগ করতে দেখা যায়। এ সময় তাঁর সঙ্গে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে জমে থাকা পানিকে কেন্দ্র করে এডিস মশার বংশবিস্তার এবং ডেঙ্গুর সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এ পরিস্থিতিতে মশার প্রজননস্থল ধ্বংস, নালা-নর্দমা পরিষ্কার রাখা এবং নিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা ডেঙ্গু প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধনের পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। বাসাবাড়ি, অফিস ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।
এইটা আগে হবে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প পরে
