সর্বশেষ
খবর লোড হচ্ছে...

অসুস্থ বিএনপি নেতা আনসারুলকে দেখতে বাসায় বুলবুল

 


অসুস্থ আনসারুল ইসলামকে দেখতে বাসায় মোসাদ্দেক হোসেন বুলবুল।

রাজশাহী মহানগর বিএনপির ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনসারুল ইসলাম অসুস্থ হয়ে নিজ বাসায় অবস্থান করছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল।

এ সময় মোসাদ্দেক হোসেন বুলবুল অসুস্থ আনসারুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

আনসারুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে ১৮ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।