সর্বশেষ
খবর লোড হচ্ছে...

কাটাখালিতে পুলিশের চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পালানোর ঘটনায় কিশোর গ্রেপ্তার

 


রাজশাহীতে পুলিশের চেকপোস্টে তল্লাশির সংকেত অমান্য করে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের দাবি, পালানোর সময় মোটরসাইকেলটি দিয়ে এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়।

রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ প্রতিরোধে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বিকেল ৫টার দিকে কাটাখালী থানা পুলিশের একটি চেকপোস্টে দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশির জন্য থামার সংকেত দেওয়া হয়।

পুলিশের অভিযোগ, মোটরসাইকেল আরোহীরা পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় এক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় কাটাখালী থানায় দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ।

এর ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রেজাউল করিমের ছেলে মো. সালমান ফার্সী ওরফে শুভ (১৭)-কে গ্রেপ্তার করা হয়।

 বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনায় জড়িত অপর আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।